Dhaka 8:37 am, Thursday, 4 June 2026
খুলনায় পুলিশ সদস্যর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

খুলনায় পুলিশ সদস্যের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
শেখ মাহতাব হোসেন, খুলনা।
খুলনা (০৬ ডিসেম্বর) খুলনার রূপসায় গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন এক পুলিশ কনস্টেবল। নিহতের নাম ফেরদৌস হোসেন (২৭)। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নে শিয়ালী পুলিশ ক্যাম্পে এ ঘটনা ঘটে।
ফেরদৌস হোসেন যশোর জেলার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তার পুলিশ সদস্য নাম্বার কং /আমার ১১৬৪।

পুলিশ সূত্র জানায়, কনস্টেবল ফেরদৌস হোসেন রূপসা উপজেলা ঘাটভোগের শিয়ালী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। শুক্রবার সন্ধ্যা থেকে ক্যাম্পে ফেরদৌস হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে রাতে ক্যাম্পের বাথরুমের ভিতর ঘরের সিলিং এর সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস নেওয়া অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

About Author Information

জনপ্রিয় পোস্ট

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

খুলনায় পুলিশ সদস্যর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

খুলনায় পুলিশ সদস্যর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

Update Time : 08:17:29 am, Sunday, 7 December 2025