
**পাঁচবিবিতে স্বর্ণের দোকানে ডা”কাতি: ৩৫ ভরি স্বর্ণালঙ্কার ও ৬ লাখ টাকা লু”ট**
মোঃ হারুনুর রশীদ পাঁচবিবি,জয়পুরহাট।
পাঁচবিবি উপজেলা শহরের স্টেশন রোডে অবস্থিত মন্ডল জুয়েলার্সে দুর্ধর্ষ ডা”কাতির ঘটনা ঘটেছে। ভোররাতে সংঘবদ্ধ একদল ডাকাত দোকানটির সিন্দুক ভেঙে প্রায় ৩৫ ভরি স্বর্ণালঙ্কার ও ৬ লাখ টাকা লু”ট করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোররাত চারটার দিকে একটি মাইক্রোবাসযোগে ডা”কাত দল দোকানের সামনে এসে দাঁড়ায়। এ সময় তারা নৈশপ্রহরীর হাত-পা বেঁধে ফেলে এবং চার মিনিটেরও কম সময়ে ডা”কাতি সংঘটিত করে ঘটনাস্থল ত্যাগ করে।
দোকান মালিক নুর ইসলাম জানান, সিন্দুকে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ দোকানের প্রায় সব মূল্যবান জিনিস নিয়ে গেছে ডা”কাত দল।
ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীনে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
হারুনুর রশিদ, পাঁচবিবি জয়পুরহাট 










