Dhaka 3:48 am, Wednesday, 28 October 2026
বেগম খালেদা জিয়া আর নেই!

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর এই পৃথিবীতে নেই! ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! ১৫ই আগষ্ট-১৯৪৫-৩০শে ডিসেম্বর-২০২৫ ইং

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর এই পৃথিবীতে নেই!
“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”।Bangladesh

স্টাফ রিপোর্টারঃ-হারুনূর রশিদ,পাঁচবিবি,জয়পুরহাট

তার মৃত্যুতে ৭ দিনব্যাপী শোক পালন করবে বিএনপি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালে এক জরুরি সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।
।

বিএনপির পক্ষ থেকে দলের কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

কর্মসূচী অনুযায়ী, খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনব্যাপী শোক পালন করবে জাতীয়তাবাদী দল ।

এই সময়ে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সকল কার্যালয়ে ৭ দিন কালো পতাকা উত্তোলন করতে বলা হয়েছে। এছাড়া বিএনপির সকল নেতাকর্মীদের ৭ দিনব্যাপী কালো ব্যাজ ধারণ করতে বলা হয়েছে।

কর্মসূচিতে আরও রয়েছে, বিএনপির প্রত্যেক কার্যালয়ে ৭ দিনব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন এবং বিএনপির গুলশান, পল্টন ও জেলা কার্যালয়ে শোক বই খোলা হবে। যেখানে খালেদা জিয়ার জন্য মন্তব্য লেখা যাবে।

তবে খালেদা জিয়ার জানাযার নামাজ ও দাফনের বিষয়ে প্রধান উপদেষ্টার বৈঠকের পর পরবর্তীতে সব জানানো হবে।

Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

বেগম খালেদা জিয়া আর নেই!

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর এই পৃথিবীতে নেই! ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! ১৫ই আগষ্ট-১৯৪৫-৩০শে ডিসেম্বর-২০২৫ ইং

Update Time : 10:11:31 am, Tuesday, 30 December 2025