Dhaka 4:36 am, Thursday, 4 June 2026
যুবদলের নেতা ইয়ানূর কে কুপিয়ে হত্যা

জয়পুরহাট জেলাতে শালাইপুর গ্রামের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ইয়ানুর শালাইপুর যুব দলের নেতা
জয়পুরহাটের শালাইপুরে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন
এস,এম,রুহুল আমিন,জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালাইপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইয়ানুর রহমান (৩০) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শালাইপুর বাজারের ঢাকার পাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তের বাড়ি ও খড়ের গাদায় আগুন দিয়েছে বিক্ষুদ্ধ স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে পাঁচবিবি উপজেলার ছালাখুর গ্রামের ইয়ানুর রহমানের সঙ্গে একই এলাকার মোস্তফার বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শালাইপুর বাজার ঢাকার পাড়া মোড় এলাকায় ছুরিকাঘাত করে তাকে জখম করা হয়। এ সময় স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে অভিযুক্ত মোস্তফার বাড়ি ও খড়ের গাদায় আগুন দেয়।

পাঁচবিবি থানার ডিউটি অফিসার এএসআই নুরুন নবী জানান, কি কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

যুবদলের নেতা ইয়ানূর কে কুপিয়ে হত্যা

জয়পুরহাট জেলাতে শালাইপুর গ্রামের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

Update Time : 01:00:29 am, Saturday, 10 January 2026